রাজধানীর শ্যামপুর বালুরমাঠ সংলগ্ন এলাকায় কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মোঃ বিল্লাল হোসেন (৪০) মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বিল্লাল ঢাকার কেরানীগঞ্জ এলাকার নওয়াব আলীর ছেলে। আগুনে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ১২ মার্চ বিকালে শ্যামপুরের হালিম ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক এনামুল ও মিজান মারা যান।
এ ছাড়া দগ্ধ অন্য ২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দিয়া ইসলাম/ সিএনআই নিউজ / ২২৯
