সরকার ক্ষমতার অপব্যবহার না করে দেশের উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে : নাসিম

nasimস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার না করে দেশের উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।
তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন,ঠিক তেমনি তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মোহাম্মদ নাসিম সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারী কলেজ মাঠে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
অন্যান্যের মধ্যে আমজাদ হোসেন মিলন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, মম, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সদর পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরু এ সভায় বক্তৃতা করেন।
বর্তমান সরকারের আমলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন হয়েছে বলেই আজ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বদরবারে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আরো যদি এই সরকারকে সময় দেয়া হয়, তা হলে সেদিন বেশি দুরে নয়, বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশে পরিণত হবে।’
তিনি বলেন, একটি সরকার দীর্ঘ মেয়াদ পর্যন্ত না থাকতে পারলে সেই দেশের জনগণের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয় না। এ ক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কথা উল্লেখ করেন।
মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি হত্যা করা না হতো, তা হলে আজ বাংলাদেশ মালয়েশিয়া সিংগাপুরের মতো হতো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলার মানুষকে জঙ্গীবাদের হাত থেকে রক্ষা করেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উন্নয়ন এবং জনগণের ভালবাসা নিয়ে প্রতিটি ইউনিয়নে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, শুধু এই নির্বাচন নয় জাতীয় নির্বাচনেও জনগণের রায় নেবার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন না করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল পর্যায়ের নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করারও আহবান জানান।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী শাহজাদপুরের পোতাজিয়ায় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সকে ৫০ শয্যায় উন্নীত করণে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

Related posts

Leave a Comment