বিশ্বকাপের সর্বোচ্চ রান তামিম ইকবালের

tamimটুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসরে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ রান ভারতের বিরাট কোহলির। ৫ ম্যাচে ২৭৩ রান করেছেন তিনি। তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের জো রুট। ৬ ম্যাচে ২৪৯ রান আছে রুটের।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে তিন ও সুপার টেনে তিন ম্যাচ খেলেন তামিম। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৩ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রান করেন তামিম। প্রথম দুই ম্যাচের ফর্ম ধরে রেখে তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের এই ওপেনার। ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম।
অবশ্য সুপার টেনে ব্যাট হাতে উজ্জলতা ছড়াতে পারেননি তামিম। পাকিস্তানের বিপক্ষে ২৪, ভারতের বিপক্ষে ৩৫ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রান করেন তিনি। ফলে টুর্নামেন্টে ৬ ম্যাচে ২৯৫ রান সংগ্রহ জমা পড়ে তামিমের। তাই বিশ্বকাপের সর্বোচ্চ রানের সংগ্রহের তালিকায় শীর্ষেই থাকলেন তামিম। প্রথম দশজনের তালিকায় বাংলাদেশের আরও এক ব্যাটসম্যান রয়েছেন। সাব্বির রহমান। ৭ ম্যাচে ১৪৭ রান তুলে তালিকার নবমস্থানে রয়েছেন সাব্বির।
টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানরা :
খেলোয়াড় ম্যাচ ইনিংস অপরাজিত ওান সর্বোচ্চ গড় ১০০ ৫০
তামিম ইকবাল (বাংলাদেশ) ৬ ৬ ২ ২৯৫ ১০৩* ৭৩.৭৫ ১ ১
বিরাট কোহলি (ভারত) ৫ ৫ ৩ ২৭৩ ৮৯* ১৩৬.৫০ ০ ৩
জো রুট (ইংল্যান্ড) ৬ ৬ ১ ২৪৯ ৮৩ ৪৯.৮০ ০ ২
মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান) ৭ ৭ ০ ২২২ ৬১ ৩১.৭১ ০ ১
জশ বাটলার (ইংল্যান্ড) ৬ ৬ ২ ১৯১ ৬৬* ৪৭.৭৫ ০ ১

Related posts

Leave a Comment