বলিউড অভিনেত্রীদের সাথে ভারতীয় ক্রিকেটারদের প্রেমের সম্পর্কের খবর পেছনের সময়ে অনেক হয়েছে। তবে সফল ও রোমান্টিক জুটির উদাহরণ টানলে আনুশকা শর্মা ও বিরাট কোহলির কথা আগেই চলে আসে। সম্পর্কের শুরু থেকে বিয়ে পর্যন্ত সুন্দর একটি সম্পর্ক ছিল বলা যায়। এমনকি বিয়েটাও এখন অনেক তারকার মডেল হয়ে দাঁড়িয়েছে। দীপিকার বিয়েতেও অনেকটা সেই রেশ থাকবে বলে জানা যায়।
এবার মূল খবর হচ্ছে, আগামী মাসে জন্মদিনে বিরাটের কাছ থেকে কী উপহার পেতে যাচ্ছে আনুশকা! যেহেতু বিয়ের পর প্রথম এই জন্মদিন, তাই চমক কিছু তো থাকতে হবে। আর সেই চাপটা নিতে হচ্ছে অবশ্যই বিরাটের। তাই তিনি ঠিক করেছেন ভারতের ব্যাঙ্গালোরে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করবেন। যেখানে আনুশকার পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবেন বিরাটের পরিবারের সদস্যরাও।
এর বাইরে এখনো আর কিছু জানাচ্ছেন না বিরাট। কিন্তু ধরে নেওয়া হচ্ছে অজানা কোনো চমক অপেক্ষা করছে আনুশকার জন্য। আর সেজন্য অপেক্ষা করতে হচ্ছে আনুশকার জন্মদিন পর্যন্ত।
