জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা আগামী ১১ এপ্রিল প্রকাশিত হবে। ফলাফল ওইদিন বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে 16222 নম্বরে Send করে এবং রাত ৯ টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd অথবা www.nubd.info) থেকে জানা যাবে।
মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির আবেদন ১২ এপ্রিল থেকে শুরু
২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের অনলাইন প্রাথমিক আবেদন আগামী ১২ এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৬ মে রাত ১২টা পর্যন্ত চলবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd)-এ থেকে জানা যাবে। ক্লাস শুরু হবে আগামী ০১ জুলাই থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
