বর্তমান সরকারকে দ্রুত সংস্কার শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে : সাভারে রিজভী


স্টাফ রিপোর্টার,২১ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : এখনি গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তর্বতীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হতে তা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার যদি ফিরে আসে তাহলে এর দায় এই বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসময় আরও বলেন,রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকার পুরো রাষ্ট্র সংস্কার করবে কিন্তু আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করছে না অপরাধীরা সব পালিয়ে যাচ্ছে দেশে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ,আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না,দেশে দ্রব্যমুল্যের দাম কমাতে হবে মানুষের সাধ্যের নাগালের মধ্যে সবকিছু রাখতে হবে বলেও বলেন তিনি।
এসময় আরও বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রোমান,উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালউদ্দিন বাবু,ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment