স্টাফ রিপোর্টার,২০ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :আজ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে ৫৩-তম ব্যাচের ভর্তিকৃত শিক্ষার্র্থীদের ক্লাস শুরু হয়েছে। সকালে বিভিন্ন বিভাগে তাদের ক্লাস শুর হয়।
এদিকে র্যাগিং মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবি এবং বিশ্ববিদ্যালয়ে ৫৩ ব্যাচকে স্বাগত জানিয়ে মানববন্ধন ও র্যালি হয়েছে।
সকালে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলের সামনে জমায়েত হয়ে র্যারি বের করেন শিক্ষার্থী।
র্যালিটি জাবির কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের এ কর্মসূচিকে সমর্থন জানিয়ে কয়েকজন শিক্ষক তাদের মানববন্ধনে যোগ দেন।
বিশ^বিদ্যালয়ে প্রবেশ করে প্রথম দিনেই হলে সিট পেয়ে নবীন শিক্ষার্থীরা অনেক খুশি। নবীন শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের নির্ধারিত আবসিক হলে উঠছে । বিশ^বিদ্যালয় প্রশাসন বিভিন্ন আবাসিক হলে গিয়ে হল প্রশাসনের সঙ্গে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন। নবাগত শিক্ষার্থীদের দীর্ঘ দিনের গণরুম সংস্কৃতি এখন আর নেই। ছাত্রদের ৩টি এবং ছাত্রীদের জন্য ৩টি নতুন নির্মিত ৬টি আবাসিক হলসহ ২১টি আবাসিক হলে নবীন শিক্ষার্থীরা প্রত্যেকেই নিজ নিজ সিট পেয়েছে।
জাবিতে র্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন
