প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান


স্টাফ রিপোর্টার, ১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত কোন পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে বা প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নব-নিযুক্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন।
সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.ড.মোবাশ্বের মোমেন এসময় আরও বলেন,আমরা কেবল মাত্র দায়িত্ব নিয়েছি তাদের অধীনে পরীক্ষা গুলো অত্যান্ত গুরুত্ব পূর্ণ আপনারা অচীরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী কি করতে যাচ্ছি বলেও বলেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সরকারী কর্ম কমিশনের অন্য চারজন সদস্য ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার তার সাথে উপস্থিত ছিলেন।
এর আগে তারা স্মৃতিসৌধে এসে পৌছালে তাদেরকে স্বাগত জানান সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দন ,উপ বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক,উপ-সহাকারী প্রকৌশলী মিজানুর রহমান।

Related posts

Leave a Comment