মাদারীপুরে যুবক খুন, আটক ২

khun_with_knifeমাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় কানন মোড়ল (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বসতঘরের পাশে গাছের সাথে ঝোলানো এবং কসটেপ দিয়ে হাত-পা বাধা ও মুখ আটকানো অবস্থায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
উদ্ধারের সময় মাটির সাথে তার পা ভাঁজ করা ছিল। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একই বাড়ির গোবিন্দ মৃধা ও জগদিস মৃধা নামক দুজনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মৃত মান্নান মোড়লের ছেলে কানন বাড়িতে পাকা ভবন নির্মানের কারণে গতরাতে পার্শ্ববর্তী ঘরে একাকী ঘুমিয়ে ছিলেন।
রাজৈর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার জানান, পূর্ব শত্রতার জের ধরে  পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কাননকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে।
স্থানীয় সূত্রগুলো জানায়, মঠবাড়ি গ্রামের মান্নান মোড়ল মারা যাওয়ার পর বেশ কিছু জমি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নেয়। এসব জমিজমা উদ্ধার করতে গেলে এলাকার প্রভাবশালীদের সাথে মারামারি ও আদালতে মামলা চলছিল। এছাড়াও নিহত কাননের বড় বোনকে দীর্ঘদিন যাবত পাশের বাড়ির এক বখাটে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করে  আসছিল। এ ছাড়াও সর্বশেষ এলাকায় একটি নারীঘটিত ঘটনার সাক্ষী ছিলেন নিহত কানন।

Related posts

Leave a Comment