সাভার সিটিজেন ক্লাবের নতুন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর


স্টাফ রিপোর্টার, ২৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার সাভার সিটিজেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আইন সম্পাদক আলমগীর কবিরকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এম কে টাওয়ার কনভেনশন হল মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটন।


সভায় বিগত দিনের কার্যক্রম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের পদত্যাগ ও নতুন নিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আগামী বনভোজনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকতা ব্যবসায়ী ওয়াকিলুর রহমান, মফিজ উদ্দিন দাদন,নব নিযুক্ত সাধারণ সম্পাদক লায়ন আলমগীর কবির, শাহ মোহাম্মদ রাসেল উদ্দিন প্রিন্স,শহীদুল ইসলাম,তৌহিদুর ইসলাম, সাংবাদিক শেখ বাশার সাংবাদিক হাফিজ .সাংবাদিক আব্দুল হালিম,সাংবাদিক নজমুল হুদা শাহীন, ,মজিবুর রহমান,আশিক জামান,রফিক উল্লাহ খান প্রমুখ।


সভা শেষে ক্লাবের নতুন. ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। নতুন সম্পাদক তার বক্তব্যে ক্লাবের আগামী দিনে নানামুখী উন্নয়ন মূলক কাজ করার অঙ্গীকার করেন। সাধারণ সম্পাদকের দাবীর প্রেক্ষিতে সভাপতি কামরুজ্জামান লিটন ক্লাব অফিস তার নিজ ভবনে হওয়ায় ভবিষ্যতে আর ভাড়া না নেয়ার অঙ্গীকার করেন।

Related posts

Leave a Comment