স্টাফ রিপোর্টার, ২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :সাভারে দুটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপর্স) জসীম। পুলিশ জানায়,গভীর রাতে সাভারের মধ্যপাড়া এলাকায় গণেশ রাজবংশী নামের এক কিশোর গ্যাং সদস্য ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করেন। এসময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরির কারণ জানতে চান সুশীল রাজবংশী নামের আরেক যুবক। এঘটনায় তর্কবিতর্কের এক পর্যায়ে কিশোর গ্যাং সদস্য গণেশ রাজবংশী সুশীল রাজবংশীকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে হত্যকারী গণেশ রাজবংশীকে গ্রেপ্তার করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এছাড়াও সাভার বাজার বাসষ্ট্যান্ডে গেল ২৮ অক্টোবর আরশাদুজ্জামান নামের এক সবজী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিন হত্যাকারী হলো,ইমন,রাকিবুল হাসান রাকিব ও আলী হোসেন। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
সাভারে দুটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন
