শ্রীপুরে শিক্ষিকার বাড়ি দখল সরকারের হস্তক্ষেপ কামনা করে শিক্ষিকার সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার,২৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুরের শ্রীপুরে পাঁচতলা বাড়ি দখলের পর আবারো এক স্কুল শিক্ষিকার বাড়ি দখলের অভিযোগ এক নেতা সেলিম আহমেদের বিরুদ্ধে।

শনিবার গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাড়ি দখলের এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা হাসনা হেনা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিক্ষিকা হাসনা হেনা অভিযোগ করে বলেন, শ্রীপুর পৌর এলাকার দারোগার চালা গ্রামের জালাল ও আসমা বেগমের কাছ থেকে প্রায় দুই বছর পূর্বে পৌনে ৯ শতাংশ জমি ক্রয় করেন। জমিতে ৯টি টিন সেট রুমের বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছে। কিছুদিন যাবৎ সেলিম স্কুল শিক্ষিকার কাছে চাঁদা দাবি করেন।

গত ২৫ অক্টোবর সকালে ওই বাড়িতে ভাড়ার টাকা নিতে গেলে অভিযুক্ত নেতা সেলিম বাড়ির মালিক শিক্ষিকা হাসনা হেনাকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে টেনেহেছড়ে বের করে দেয়।
তিনি আরও জানান, সেলিম ভাড়াটিয়া দের ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে গত সেপ্টেম্বর মাসের ৩০ হাজার টাকা ভাড়া তুলে নিয়ে যায়।
তিনি বাড়ি ফিরে পেতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং দখলদার শাস্তি দাবি করেন।
এ বিষয়ে হাসনাহেনা বাদী হয়ে ২৬ অক্টোবর শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Related posts

Leave a Comment