স্টাফ রিপোর্টার,০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):সাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের কয়েক ঘন্টা পর তার লাশ সাভার ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ পুকুর থেকে উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে। পরে সাতার তযোগিতার সময় সাভার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ নেওয়াজ তুসীন পানির নীচে তলিয়ে যায়।
এ ঘটনার প্রায় কয়েক ঘন্টা পর সাভার ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল নিখোঁজ ছাত্র তুসীনের মরদেহ উদ্ধার করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা চলাকালীন সময় আমরা ছিলাম। আমরা চলে আসার পর ওই ছেলে সাঁতার শিখতে গেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লিয়াকত আলী জানান, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে আমাদের মঙ্গলবার সাঁতার প্রতিযোগিতা ছিল। বিকেলে আমাদের ছেলেদের নিয়ে চলে এলে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো: আশিক ইকবাল জানান, কলেজের একটি ছেলে সাঁতার কাটতে গেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে নিখোঁজ ছাত্র তুসীনের মরদেহ পানি থেকে উদ্ধার করে।
সাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে ১ কলেজ ছাত্র নিহত
