চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর : জেলায় এবার ১৯০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হতে আর বাকি ৮ দিন। পূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মন্ডপগুলোতে প্রতিমা তৈরির মৃতশিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রতিমা তৈরির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। মন্দিরগুলোতে সাজসজ্জার কাজ ও চলছে। শহরের নতুন বাজার গোপাল জিউর আখড়া, কালিবাড়ী মন্দির, পুরাণ বাজার হরিসভা মন্দিরে এ চিত্র দেখা গেছে।
আগামী ২৬ সেপ্টেম্বর শ্রী দুর্গাদেবীর বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর দিনে দশমী পূজা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব।
জেলা পূজা উৎযাপন পরিষদের তথ্যানুযায়ী এবার চাঁদপুর সদরে ২৭ টি, হাইমচরে ৬টি, মতলব দক্ষিণে ৩২’ মতলব উত্তরে ২৯টি, ফরিদগঞ্জে ১৮টি, শাহারাস্তিতে ১৪টি, হাজিগঞ্জে ২৫টি, কচুয়ায় ৩৯টি পূজা মন্ডপে এ সারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, জেলা প্রশাসনের নির্দেশনাকে আমরা প্রাধান্য দিয়ে শারদী দুর্গা উৎসব পালন করবো। জেলা প্রসাশন ও পুলিশ প্রসাশনের সাথে আমাদের দুই বার বৈঠক হয়েছে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্থা নিবেন বলে আমাদের জানিয়েছেন। ৫ দিন ব্যাপী এই উৎসবে কোন পূজা মন্দিরে যেনো কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে আমরা প্রসাশনকে অনুরোধ করেছি ।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, শারদীয় দুর্গাপূজা উৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে তার জন্য পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। প্রত্যেক থানার ওসি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সমন্বয়ে দায়িত্ব পালন করবে।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৯৫
