ডেস্ক রিপোর্ট: আজ সোমবার ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বর্তমান গণতন্ত্রের আবরণে স্বৈরতান্ত্রিক সরকারের আমলে সম্পূর্ণ বৈরী পরিবেশে এবার দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
মিতু/বিবি নিউজ/১৯৪
