অভিনেতা এ আর মন্টু গ্রেপ্তার

pডেস্ক রিপোর্ট: গেল ডিসেম্বেরে সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মামলায় নাট্য অভিনেতা ও রোজ কসমেটিকস চেয়ারম্যান এ আর মন্টুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে রাজধানীর উত্তরার মাসকট প্লাজা থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি এফ এম সায়েদ বলেন গেল ডিসেম্বর এ আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনের ঘটনায় নাট্য অভিনেতা ও রোজ কসমেটিকস এর চেয়ারম্যান দক্ষিণ গাজীরচট এলাকার বাসিন্দা এর আর মন্টুর নামে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এত দিন তিনি এ মামলায় পলাতক ছিলেন। পরে গতকাল বিকেলে রাজধানীর উত্তরার মাসকট প্লাজা থেকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি গোপন সংবাদের ভিতিত্বে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য ২০১৬ সালের ডিসেম্বর এ আশুলিয়ায় শ্রমিক অসোন্তষের ঘটনায় সাভারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুসহ ৮৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি ও শ্রমিক নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শ্রমিক আন্দোলনে উস্কে দেওয়ার অভিযোগে পুলিশের তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন একুশে টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদা।

 

 

মিতু/বিবি নিউজ/৮৭৬

Related posts

Leave a Comment