মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

110156_shot_5848ডেস্ক রিপোট:মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

রবিবার রাত ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ডাকাত সদস্যের নাম শওকত (৩৮)।বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। শওকতের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মিতু/বিবি নিউজ/১৯২

Related posts

Leave a Comment