জাবিতে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি

2016-11-12_0_538298ডেস্ক রিপোর্ট:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের জন্য ১৪ নভেম্বর সোমবার দুপুর বারোটা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি করা হয়েছে।
যে সকল ভর্তি প্রার্থী ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭ নভেম্বর রাত এগারোটার মধ্যে আবেদন ফি প্রদান করেও ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য এ সময় বৃদ্ধি করা হয়েছে।
কোনো অবস্থাতেই ১৪ নভেম্বর দুপুর বারোটার পর নতুন করে ছবি ও স্বাক্ষর আপলোড করা যাবে না জাবি’র এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/২৫২

Related posts

Leave a Comment