বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

arest_atokডেস্ক রিপোর্ট: অবৈধভাবে বাংলাদেশে আসার সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে দৌলতপুর বিওপির বিজিবি সদস্যরা।  রবিবার সকাল আটটার দিকে দৌলতপুর পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন মহিলা। তাদের বাড়ি ফরিদপুর যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবির দৌলতপুর বিওপির কমান্ডার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন নারী ও পুরুষ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  তিনি আরো বলেন, চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে যায়। কাজ শেষে তারা ভোরে বাংলাদেশে ফিরছিল। আটক ব্যক্তিদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে

 

 

 

মিতু/বিবি নিউজ/২৪৮

Related posts

Leave a Comment