কোনিও হত্যার আসামিসহ ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

110669_444ডেস্ক রিপোর্ট: রংপুরের পীরগাছা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।  গ্রেপ্তার হওয়া চারজন হলেন পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের বেলাল হোসেন (৪৬), একই উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামের এরশাদ আলম (২৮), আশরাফুল ইসলাম (২৩) এবং পশুয়া খাঁপাড়া গ্রামের আল-আমিন (২০)। শনিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। তখন জেএমবি সদস্যদের ছোড়া বোমার বিস্ফোরণে পুলিশের চার সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।  আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন জেলা গোয়েন্দা পুলির উশেপপরিদর্শক (এসআই) মাসুদ করিম, কনস্টেবল আসাদ এবং কোতোয়ালি থানার কনস্টেবল কুতুব।

 

 

 

মিতু/বিবি নিউজ/১৮০

Related posts

Leave a Comment