আশুলিয়ায় কারখানায় দগ্ধ ১ জনের মৃত্যু

111335_6969ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শিশুশ্রমিক মারা গেছে। তার নাম আঁখি (১৪)।মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে আঁখির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আঁখির বাবা আশরাফুল আলম জানান, দুই মাস আগে আঁখি ওই কারখানায় চাকরিতে যোগ দেয়। তাদের বাড়ি রংপুরে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত অন্তত ২৩ জন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

মিতু/বিবি নিউজ/৩২১

Related posts

Leave a Comment