জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ ডিসেম্বর

111212_7b986ডেস্ক রিপোর্ট : জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন জমার শেষ দিন ১লা ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বরের মধ্যে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১২ই ডিসেম্বর।

দেশে প্রথমবারের মতো ৬১ জেলার জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দিবেন। এর আগে স্থানীয় সরকার বিভাগ এ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

 

মিতু/বিবি  নিউজ/৩২০

Related posts

Leave a Comment