ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা নগর ও ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান-১৯ নভেম্বর দিবাগত রাত সোয়া ১টায় ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো: কামাল ওরফে টেবলেট কামালকে (৩০) গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা, একটি চাপাতি ও দুইটি চাকু উদ্ধার করা হয়।
ডিসি মাসুদ আরো জানান, একইদিন বেলা সাড়ে বারোটায় শেরেবাংলা নগরে অপর এক অভিযানে ৫টি ককটেল সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- এমআরএফ সোহান (২৪) ও মশিউর রহমান সাগর (২৮)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও ভাষানটেক থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
মিতু/বিবি নিউজ/৩১৯
