চকবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ

110116_96x362ডেস্ক রিপোর্ট:  রাজধানীর চকবাজার থানায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একজন বীমা কর্মচারীর বিরুদ্ধে।

শনিবার সকালে ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বীমা কর্মচারীকে আটক করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান। তিনি রুপালী জীবন বীমার কর্মচারী হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, মেহেদীর সঙ্গে ওই ছাত্রীর এক বছর ধরে প্রেম চলছিল। সকালে ইসলামবাগের একটি বাসায় ওই ছাত্রীকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে মেহেদী। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

ঘটনার ব্যপারে জানতে চাইলে এর সত্যতা নিশ্চিত করে চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমুর রশীদ তালুকদার বলেন, অভিযুক্ত মেহেদীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢামেক হাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত জানান, সংশ্লিষ্ট থানায় এ ব্যপারে জানানো হয়েছে। ভিকটিম এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৩১৭

Related posts

Leave a Comment