ছাত্রলীগের কর্মকান্ডে সরকার বিব্রত: কামরুল ইসলাম

সাভার,২০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বর্তমানে ছাত্রলীগের কর্মকান্ডে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।
সাভারের মুশরীখোলা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নিজের দল থেকেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে তাই বিএনপি জামায়াত জাতিয় পার্টি যে দলের নেতারাই দুর্নীতিবাজ রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না বলেও বলেন তিনি।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment