জাবিতে উদ্বোধন হলো প্রজাপতি মেলা ২০২৩

স্টাফ রিপোর্টার,২৪ নভেম্বর,২০২৩(বিবিনিউজ): উড়লে আকাশে প্রজাপতি,প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো প্রজাপতি মেলা ২০২৩। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ১৩ তম এ প্রজাপতি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম।

এসময় বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে নানা বয়সী মানুষের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এবারের প্রজাপতি মেলায় বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জহির রায়হানকে বাটারফ্লাই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া মেলায় শিশুদের চিঙ্কাকন প্রতিযোগীতা,পাপেট শো, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো,প্রজাপতির হাট প্রদর্শন,জীবন্ত প্রজাপতি দেখার আয়োজন করা হয়। এছাড়াও মেলায় বিভিন্ন স্টলে রয়েছে প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাতির আদলে তৈরি করা বিভিন্ন গ্রহনা।

প্রজাপতি মেলায় স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে মেলা আয়োজন ও প্রজাপতি সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করা ও প্রজাপতি সংরক্ষনে নানা প্রদক্ষেপ নেওয়ার জন্য প্রতি বছর এই মেলার আয়োজন বলে জানিয়েছেন প্রজাপতি মেলার আয়োজক কমিটির আহবায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলম বলেন,প্রজাপতি মেলা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে করা হবে যাতে করে মানুষ জানতে পারে প্রজাপতি নামেও একটি প্রাণি আছে।

প্রজাপতি মেলা দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।

Related posts

Leave a Comment