আশুলিয়ায় বন্ধ ৬০ পোশাক কারখানা

১২ নভেম্বর,(বিবিনিউজ):ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জেরে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় আজ রোববার ৬০টি পোশাক কারখানা বন্ধ আছে। গতকাল শনিবার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে মোট বন্ধ কারখানার সংখ্যা ছিল ১৩০। এদিকে গত কয়েক দিনের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানায় ১২টি মামলা হয়েছে। এতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আশুলিয়ায় খোলা কারখানাগুলোর মধ্যে ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় এসে কার্ড পাঞ্চের পর কাজ না করে বসে ছিলেন। পরে কিছুসংখ্যক…

Read More

সরকার কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল সংযোগ স্থাপন করবে: প্রধানমন্ত্রী

১১ নভেম্বর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার রেল যোগাযোগের মাধ্যমে সমগ্র দেশকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করার পাশাপাশি রেল পরিষেবা, গতি ও পরিবহনকে বিশ্বমানের করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে।তিনি বলেন,‘আমরা সমগ্র বাংলাদেশ থেকে কক্সবাজার (রেল সংযোগের মাধ্যমে) যাত্রা সহজ করতে ব্যবস্থা নেব।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে নবনির্মিত রেল স্টেশনের ফলক উন্মোচনের মাধ্যমে আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশনের সাথে দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।তিনি বলেন, তিনি নিজেসহ দেশবাসী এখন কক্সবাজার থেকে পঞ্চগড়, রাজশাহী, দেশের দক্ষিণাঞ্চল, সুন্দরবন পর্যন্ত…

Read More

সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, অর্ধ শতাধিক পেশাক কারখানা বন্ধ

স্টাফ নভেম্বর,১১ নভেম্বর,(বিবিনিউজ): মজুরি বোর্ড ঘোষিত নুন্যতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখান করে সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় অর্ধ শতাধিক পেশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গা মাটিয়ার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানার গেটে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে কারখানা বন্ধের নোটিশ। দি রোজ ড্রেসেস লিমিটেড, দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, হা-মীম, শারমীন, পাইওনিয়ার লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেড, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড, আগামী এ্যাপারেল লিমিটেড,…

Read More

প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন

স্টাফ নভেম্বর, ৮ নভেম্বর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় বিমান প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে, বিমানটি স্থানীয় সময় রাত ১০.৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।প্রধানমন্ত্রী…

Read More

সাভারের আশুলিয়ায় সন্ত্রাসী রাজু গ্রেপ্তার

স্টাফ নভেম্বর, ৮ নভেম্বর,(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় শীসার্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী বহুমুখী প্রতারক রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বহুমুখী প্রতারক রাজু চাঁনগাও এলাকার শহিদুল্লাহ দফাদারের ছেলে (৪১)। পুলিশ বলছে,রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আশুলিয়ার বাসাইদ এলাকা থেকে আসাদ নামের এক যুবককে তুলে নিয়ে ব্যাপক মারধর করেন আশুলিয়ার আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পদধারী নেতা রাজু আহমেদ। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজু আহমেদকে গ্রেপ্তার করে। এসময় রাজু আহমেদ ভুক্তভোগীদের…

Read More

সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরী করায় গার্মেন্টস শ্রমিকরা খুশি

স্টাফ নভেম্বর, ৮ নভেম্বর,(বিবিনিউজ): সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরী করায় সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের গার্মেন্টস শ্রমিকরা অনেক খুশি। তবে অনেক শ্রমিক খুশি থাকলেও অনেকে আরও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। শ্রমিকরা বলছে,দ্রব্য মুল্যের উর্ধ্বগতি বাড়ি ভাড়াসহ বেশী হওয়ায় তাদের এই টাকা দিয়ে কিছুই হয়না। আবার অনেক শ্রমিক বাড়ি ভাড়া না বাড়ানোর উপর জোর দাবি জানিয়েছেন। শিল্প পুলিশ জানায়,সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে প্রায় দুই হাজারেরও বেশী তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন কয়েক লক্ষ নারী ও পুরুষ শ্রমিক। পরে র্বনিম্ন ২৩ হাজার টাকা মজুরির দাবিতে টানা…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

৬ নভেম্বর,(বিবিনিউজ):জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাসে ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার…

Read More

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ

৬ নভেম্বর,(বিবিনিউজ): রোববার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস–সংলগ্ন চানগাঁও এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ওই এলাকার একটি মার্কেটে ভাঙচুর চালান শিক্ষার্থীরারোববার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস–সংলগ্ন চানগাঁও এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ওইঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। ক্যাম্পাস-সংলগ্ন চানগাঁও এলাকার বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী…

Read More

নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স…

Read More

সাভারে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস

স্টাফ রিপোর্টার,৩ নভেম্বর,(বিবিনিউজ):সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর সেখানে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

Read More