স্টাফ রিপোর্টার,৩ নভেম্বর,(বিবিনিউজ): সাভারে নাশকতার অভিযোগে আমিনবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য হারুনুর রশিদ। পুলিশ জানায়,নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে সাভারের মধুমতি মডেল টাউনের সামনে যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাভারের সাবেক এমপি বিএনপি নেতা ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে প্রধান আসামী করে ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
Read MoreMonth: November 2023
সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যার অভিযোগে প্রায় দেড় শতাধিক দোকান ভাঙচুর
স্টাফ রিপোর্টার,৩ নভেম্বর,(বিবিনিউজ):সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে প্রায় দেড় শতাধিক দোকান পাট ভাঙচুর ও লুটপাট করেছে শিক্ষার্থীরা। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় এঘটনা ঘটে। পুলিশ বলছে,গেল মাসের ২৬ তারিখে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরের সাথে আক্রান এলাকায় কয়েক জন যুবকের প্রচন্ড ঝগড়া হয়। পরে তাকে সেই দিনেই আবারও আক্রান এলাকায় ডেকে নেন…
Read Moreসাভারের আশুলিয়ার কুখ্যাত সন্ত্রাসী অশ্রু গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,২ নভেম্বর,(বিবিনিউজ): সাভারের আশুলিয়ার কুখ্যাত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী অশ্রুকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প। রাতে রাজধানীর কোতয়ালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব ৪ জানায়,২৫ অক্টোবর রাতে ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী অশ্রু স্থানীয় ডিস ব্যবসায়ী মানিক,শরিফ ও সাইদুরকে তার অফিসে ডেকে নেন। পরে সন্ত্রাসী অশ্রু তাদেরকে ডিস ব্যবসা ছেড়ে দিতে বললে তারা ছেড়ে দিবে না বলে জানালে তিনজনকে লক্ষ করে এলোপাথারী ভাবে গুলি বর্ষন করেন। এঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ তিনজনেই…
Read Moreতিন উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্বোধন দু’দেশের বন্ধুত্বের অনন্য নিদর্শন : প্রধানমন্ত্রী
১ নভেম্বর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ তিনটি ভারত-সহায়ক উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্বোধন বাংলাদেশ ও ভারতের মধ্যে অনন্য সাধারণ বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রমাণ দিয়েছে এবং ভবিষ্যতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।তিনি বলেন, ‘আমরা (ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি) আজ যৌথভাবে তিনটি প্রকল্পের উদ্বোধন করেছি। এটি আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যকার অনন্য সাধারণ বন্ধুত্ব ও পারষ্পরিক সহযোগিতারই বহি:প্রকাশ।’শেখ হাসিনা বলেন, আমি আশাবাদী সামনের দিনগুলোতে আমাদের যৌথ সহযোগিতার দৃষ্টান্ত স্বরুপ আরো এমন অনেক সাফল্যের উদাহারণ তৈরি হবে যা দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশির…
Read More