ঢাকার ধামরাইয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর,(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে ধামরাই উপজেলার মুন্নু কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ উদ্দিন কৃষকদের মাঝে এসব বিতরণ করেন। এসময় ওই উপজেলার ৬০ জন কৃষকদের মাঝে এসব দেওয়া হয়। কৃষি উপকরণের মধ্যে ছিলো সেচ মেশিন, সাবমারসিবল পাম্প, ধান পরিষ্কার করার জন্য স্ট্যান্ড ফ্যান, ডেইরি ফার্মের জন্য সিলিং ফ্যান, প্লাস্টিক কার্পেট, অটো স্প্রে মেশিন, মাছ ধরার জন্য ভেড়া জাল, কৃষি পণ্য পরিবহনের জন্য ভ্যান গাড়ি, পোল্টির জন্য খাদ্য পাত্র, ডেইরি ফার্ম তৈরির জন্য টিন ঘাস কাটার মেশিন ইত্যাদি কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে উন্নত জাতের ধান বীজ, ভুট্টা বীজ, সরিষা বীজ, ঘাসের বীজ, সবজি বীজ এবং জৈব সার দেওয়া হয় ।
এসময় ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরিফুর রহমান, প্রাণসম্পদ কর্মকর্তা ডা: মো: সেলিম জাহান ও মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment