সিংগাইরে “একদিন স্বপ্নের দিন” শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত


শেখ বাশার ,১৭ নভেম্বর,(বিবিনিউজ):মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা প্রশাসন আয়োজনে সিংগাইর মডেল জিপিএস প্রাঙ্গণে অফিসার্স ক্লাব সিংগাইর এর অর্থায়ণে সদ্য নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আখতার । এ সময় ভাষা শহীদ রফিকের ভাই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের উদ্যোগে শহীদ রফিকের স্মরণে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার কাজ চলমান রয়েছে। জেলা প্রশাসক মহোদয় শহীদ মিনার উদ্বোধন করেন এবং শহীদ মিনারের পেছনে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি সিংগাইর মডেল জিপিএস এর ক্ষুদে বিজ্ঞানীদের ক্লাবের সদস্য শিক্ষার্থীদের তৈরি করা বিজ্ঞান বিষয়ের শ্রেণি ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট ও সাহিত্য আনন্দ ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন এবং সিঙ্গাইর উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) চলমান শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে মত বিনিময় কালে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সিংগাইর উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাহিত্য আনন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ সংস্কৃতির পরিচিতি মেলা — “একদিন স্বপ্নের দিন” অনুষ্ঠানে যোগদান করেন।


সাহিত্য আনন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত “একদিন স্বপ্নের দিন’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ সংস্কৃতির পরিচিতি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ ।
এছাড়াও মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোকলোর বিশেষজ্ঞ ও বাংলা একাডেমির পরিচালক, ড. আমিনুর রহমান সুলতান, মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আখতার।
আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জোহরা খাতুন, প্রমুখ ।

অনুষ্ঠানের ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাহিত্য আনন্দ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, অভিনয় ও নৃত্য পরিবেশিত হয়।
এসময় সাহিত্য আনন্দ ক্লাবের সদস্যদের লেখা গল্প কবিতা নিয়ে প্রকাশিত সকাল বেলার পাখি ও শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে মনোরঙ ছবি বই দুটির মোড়ক উন্মাচন করা হয়। এই উদ্যোগে
মহাপরিচালক শাহ নেওয়াজ হায়াত সন্তোষ প্রকাশ করে অনুরূপ অনুষ্ঠান সারাদেশে সম্প্রসারণ করার ইচ্ছা প্রকাশ করেন ।

Related posts

Leave a Comment