আশুলিয়ায় আত্মরক্ষামূলক কারাতে প্রতিযোগীতা ও বেল্ট প্রদান

স্টাফ রিপোর্টার (বিবিনিউজ): মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্মরক্ষামুলক শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে প্রতিযোগীতা, প্রদর্শনী, পুরষ্কার বিতরনী ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারের আশুলিয়ায় শুক্রবার সকালে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার ৪টি গ্রুপ ও আটটি ক্লাবের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সৈয়দ সাগীরুজ্জামান শাকিক, লায়ন হাজী রেফাত উল্লাহ, লায়ন…

Read More

গাছের সান্নিধ্যে একদিন—শিক্ষার্থীরা জানলো পরম উপকারী বন্ধু সম্পর্কে

স্টাফ রিপোর্টার,১১ অক্টোবর ২০২৩ (বিবিনিউজ): বাংলায় মেলা সদা শতত পরিবর্তনশীল। মেলা ধর্মীয় ও সামাজিক চেতনা নানা পার্বণকে ঘিরে প্রবর্তিত। কিন্তু উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু শিক্ষার্থীদের বৃক্ষ পরিচিতি মেলা প্রাথমিক শিক্ষায় এবং কৃষিতে একটা নতুন সংযোজন। শিক্ষার্থীরা দলে দলে আসছে, স্টল ঘুরে ঘুরে গাছ দেখছে। আগ্রহ আর বিস্ময়ের দৃষ্টিতে চেষ্টা করছে তাদের কৌতুহলকে নিবৃত করতে। এক একটি গাছকে জানছে যেন, এক একটি রহস্যভেদ করছে। আশেপাশে এতো এতো বন্ধু, অথচ তারা জানতোই না কতোটা পরম উপকারী এই বন্ধুরা। ‘পরম বন্ধু গাছকে জানি’- স্লোগানকে সামনে রেখে মানুষের প্রিয় বন্ধু গাছকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের…

Read More

বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে :সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১১ অক্টোবর ২০২৩ (বিবিনিউজ): বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। ঢাকার সাভার উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক সূবর্ণ নাগরিক কার্ড হিজরা প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা এবং সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এসময় আরও বলেন,ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মেধা শূণ্য করতে চেয়েছিলো তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল…

Read More

সাভারে উষা গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার. (বিবিনিউজ): ঢাকার সাভারের মডেল মসজিদ রোডে ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদ সংলগ্ন উষা গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির সাধারন সভা ও ২০২৩-২৫ অর্থ-বৎসরের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ক্ষিতীশ চন্দ্র রায় নির্বাচিতদের নাম ঘোষনা করেন, নিবার্চনে সভাপতি পদে মন্জুরুল আলম, সিনিয়র সহ সভাপতি পদে এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের ঢাকা জেলার সিনিয়র সাংবাদিক শেখ বাশার, সহ-সভাপতি ব্যাংককার তরুণ কুমার সাহা, ব্যাংককার নুর মাহবুব খান, সাধারন সম্পাদক পদে সৈয়দ শাহ নেওয়াজ বিপ্লব, যুগ্ন সম্পাদক মোঃ বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সন্তোষ চন্দ্র সাহা, অর্থ সম্পাদক দলিল লেখক…

Read More

বাংলাদেশ সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে অঙ্গীকারবদ্ধ : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১১ অক্টোবর ২০২৩ (বিবিনিউজ): বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ সরকারও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় বাড়ইপাড়া আশার আলো যুবক সমিতির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠক ও গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি জামায়াত দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বলেও বলেন তিনি।এসময় আশুলিয়া থানা আওয়ামী…

Read More

হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকা বাইচ

জোহরা খাতুন (বিবিনিউজ): নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকা বাইচ। একসময় এদেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক আর বাহন ছিল নৌকা। এখানে নৌ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন শিল্প কেন্দ্র। এসব শিল্পে যুগযুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। “নৌকা বাইচকে উৎসাহ প্রদান ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষে প্রতিবছর বাংলাদেশে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।”মুসলিম যুগের নবাব-বাদশাহদের আমলে নৌকা বাইচ বেশ…

Read More

ঢাকার সাভার সাব রেজিস্ট্রার অফিসের সকল দলিল ধ্বংস করা হবে

স্টাফ রিপোর্টার,৭ অক্টোবর,২০২৩(বিবিনিউজ): ঢাকার সাভার সাব রেজিস্ট্রার অফিসের সকল দলিল ধ্বংস করা হবে । এতে করে ২০২৩ সন পর্যন্ত দাবী না করা সকল দলিল আর কেউ চাইলেও উত্তোলন করতে পারবেন না। ঢাকা জেলা রেজিস্ট্রার প্রেরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়েছে। নোটিশটি জনস্বার্থে প্রচার করছে সাভার সাব রেজিস্ট্রার কার্যালয়।জানা গেছে, মহাপরিদর্শক নিবন্ধনের কার্যালয় থেকে ২০২২ সালের ২৮ ডিসেম্বর ইস্যু করা এক স্মারকের আদেশক্রমে ৩ জানুয়ারী ২০২৩ তারিখে ঢাকা জেলা রেজিস্ট্রার সকল দাবী বিহীন দলিল ধ্বংস করার আদেশ দেশ। আদেশে বলা হয়, ২০০৭ সনের ৩৫৫০১ নং দলিল থেকে শুরু করে ২০১৩…

Read More

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর,২০২৩(বিবিনিউজ): অবহ্যত ভারী বর্ষন ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকে পড়েছে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের গ্রামগুলোতে।তলিয়ে গেছে ফসলের ক্ষেত।বন্যা পরিস্থিতির কারণে আতঙ্কিত তিস্তা পাড়ের মানুষকে সতর্ক করতে গতরাত থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা দেয়া হচ্ছিল।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আরো দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকলেও উজানের পানি কমায় দ্রুততিস্তার পানি কমে যাবে।কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ বলেন, দুর্যোগ থেকে লোকজনদের সরিয়ে নিতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।সেই সাথে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে যাতে…

Read More

আশুলিয়ায় ৫০৩তম মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন উদ্বোধন

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর,২০২৩(বিবিনিউজ):যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। দুপুরে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় সাভার সেনানিবাসস্থ ৫০৩তম জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান আওয়ালীগ সরকার সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে কোন দুর্যোগ আসলে সরকার তাৎক্ষনিক ভাবে তা মোকাবেলা করে এলাকাবাসীর পাশে দাড়ায় বলেন তিনি। এসময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,প্রকল্প পরিচালক মোঃ শহীদ…

Read More

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪ অক্টোবর,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন থেকে আজ ঢাকায় পৌঁছেছেন।প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) আজ বেলা ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।লন্ডন থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি কোনায় ঘোরাফেরা করেন। তিনি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে ছবিও তোলেন।প্রধানমন্ত্রী যাত্রীদের সঙ্গে বেশকিছু সময় কাটান। এই সময় কয়েকজনকে প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর সাথে সেলফি তোলেন। কয়েকজন নারী যাত্রীকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতেও দেখা গেছে।এর আগে বিমানটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক…

Read More