স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর,২০২৩(বিবিনিউজ): অবহ্যত ভারী বর্ষন ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি ঢুকে পড়েছে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের গ্রামগুলোতে।তলিয়ে গেছে ফসলের ক্ষেত।
বন্যা পরিস্থিতির কারণে আতঙ্কিত তিস্তা পাড়ের মানুষকে সতর্ক করতে গতরাত থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা দেয়া হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আরো দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকলেও উজানের পানি কমায় দ্রুততিস্তার পানি কমে যাবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ বলেন, দুর্যোগ থেকে লোকজনদের সরিয়ে নিতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
সেই সাথে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে যাতে বন্যর্তরা দুর্ভোগে না পরেন।
