আশুলিয়ায় ৫০৩তম মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন উদ্বোধন

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর,২০২৩(বিবিনিউজ):যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

দুপুরে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় সাভার সেনানিবাসস্থ ৫০৩তম জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান আওয়ালীগ সরকার সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে কোন দুর্যোগ আসলে সরকার তাৎক্ষনিক ভাবে তা মোকাবেলা করে এলাকাবাসীর পাশে দাড়ায় বলেন তিনি।


এসময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,প্রকল্প পরিচালক মোঃ শহীদ আতাহার হোসেইন,কর্ণেল মাহমুদুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment