সাভারে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস


স্টাফ রিপোর্টার,২৩ অক্টোবর,(বিবিনিউজ):আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে ধারণ করে সাভারে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩। এ উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন,বি আর টি এ ও ঢাকা জেলা সার্কেল এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।এসময় র‌্যালিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, সাভার হাইওয়ে থানা পুলিশসহ সর্বস্তরের মানুষজন অংশ গ্রহণ করেন। এসময় র‌্যালি শেষে আলোচনা ও ফিটনেস বিহীন গাড়িতে স্টিকার লাগানো হয়।

Related posts

Leave a Comment