শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায় হেলাল উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় সকালে নিজ ঘরে নিজের এক বছরের মেয়ে শিশু সুমাইয়াকে হত্যা করে তার বাবা হেলাল উদ্দিন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই শিশুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর ধারনা শিশুটিকে তার বাবা লাথি মেরে হত্যা করে। কিকারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি নিহত ওই শিশুর পরিবারের সদস্যরা। পরে সকালে খবর পেয়ে সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির মা রুবিয়া জানায় আমার মেয়েকে যদি আমার স্বামী হত্যা করে থাকে তাহলে আমি তার বিচার চাই প্রশাসনের কাছে।
এবিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম জানান আমি এলাকাবাসীর কাছে শুনেছি যে শিশুটিকে তার বাবা হত্যা করেছে। তবে ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হেলাল উদ্দিন ও রুবিয়া দম্পতির আরও দুই সন্তান রয়েছে।
সাভারে পিতার বিরুদ্ধে নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে
