তাড়াশে ধান-চালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Agunসিরাজগঞ্জের তাড়াশে মো. আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীর ধান-চালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধান, চাল, গুড়াসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের এ ঘটনা।

গ্রামবাসী জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ওই ব্যবসায়ীর পুরো গুদাম ঘরে রাখা প্রায় ৪শ মণ ধান, ১শ মণ চাল, ২শ মণ খুদ, ৩শ মণ গুড়া, গুদাম ঘরের চাল, আসবাব পত্র এবং নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসী ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Related posts

Leave a Comment