খালেদা জিয়ার গ্রেফতারের বিষয়টি আদালতের বিষয়: আইজিপি

পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। আদালত থেকে এখনো থানায় গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি।

গতকাল বিকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তিনি একথা বলেন।

আইজিপি বলেন, দেশের গণমাধ্যমের মাধ্যমে শুনেছি, আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিন্তু, তা এখনো থানায় পৌঁছায়নি। তিনি আরও বলেন, খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি। কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে যে পুলিশ দিয়ে ধরিয়ে আনতে হবে, বিষয়টি এমন নয়। এটি আদালতের বিষয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র জীবনে যারা সময়ের মূল্য দিয়ে ভালভাবে পড়াশুনা করবে তাদের ভবিষ্যত উজ্জল হবে। তোমাদের ভাল ছাত্র হওয়ার পাশাপাশি ভাল মানুষ হতে হবে। ভাল মানুষ হয়ে দেশ ও জাতির সেবা করতে হবে।

Related posts

Leave a Comment