পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২, আহত ৬

islambad-mapইসলামাবাদ, ১৮ অক্টোবর : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে দুই সদস্য নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় উর্দু টিভি চ্যানেল বুধবার এ খবর জানায়। খবর সিনহুয়ার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে নিয়মিত টহলকালে স্থানীয় সময় সকাল ৯টা ১৫মিনিটের দিকে এ হামলা চালানো হয়।
এ হামলার পরপরই পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা বিস্ফোরণ স্থলে পৌঁছায়। হতাহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।

Related posts

Leave a Comment