সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত ১

reabখুলনা, ১৬ অক্টোবর : সুন্দরবনকেন্দ্রিক বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো. মোক্তার মোল্লা র‌্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলখাল এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স এ তথ্য জানান। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের কথা জানান তিনি।

তবে মোক্তার মোল্লা নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পরে র‌্যাবের প্রেসনোটের মাধ্যমে জানানোর কথা বলেন মেজর সোহেল।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তার মোল্লা সকাল ৯টার দিকে নিহত হয়েছেন।

Related posts

Leave a Comment