সাভারের আশুলিয়ার নয়ার হাটে স্বর্ণের দোকানে লুট, নিহত এক

স্টাফ রিপোর্টার, ১০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে ডাকাতের হামলায় দিলিপ সরকার নামে এক স্বর্ণব্যবসায়ী নিহত হয়েছেন। গত রাত রবিবার ৯টার দিকে স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। এ সময় তারাবিহ নামাজের জন্য অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত দিলিপ সরকার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকার মৃত দুলাল সরকার দয়ালের ছেলে এবং তিনি দিলিপ স্বর্ণালঙ্কার দোকানের সত্ত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক মহিলা মোবাইলে ডাকলে দিলিপ দোকানে এসে তাদের সাথে কথা বলে রাত আনুমানিক নয় টার দিকে সস্ত্রীক দোকান বন্ধ করছিলেন দিলিপ সরকার। এসময় পিছন দিক থেকে চারজন অজ্ঞাত লোক এসে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করে। আক্রমণ করার পর তাদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। এসময় বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য পর দুইটি ককটেল এবং প্রাইভেট কারে করে পালানোর সময়ে আরো একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ।

ডাকাতদের আক্রমণে আহত দিলিপ সরকারকে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, ডাকাতির ঘটনার পূর্বে যারা কল করে এনেছিল তাদের ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দিলিপের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা স্থলে পুলিশ ,র‌্যাব ও সেনাবাহিনীর পৃথক পৃথক টিম পরিদর্শন করেছেন। পুলিশ জানান, সিসিটিপি ফুটেজস অন্যান্য প্রমানাধি দেখে ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment