ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার

ধামরাই,১৯ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। শনিবার সকালে ধামরাইর জয়পুরা পাল সিএনজি পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
পুলিশ জানায় রাতের কোন এক সময় ওই ব্যক্তিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ সিএনজি পাম্পের পিছনে ফেলে যায় দুর্বৃওরা পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান পুলিশ।
অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা ও কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে ধামরাইর পৌর এলাকায় একটি মাদ্রসায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

Related posts

Leave a Comment