টঙ্গীতে ১০ বস্তা ফেনসিডিলসহ ট্রাকচালক আটক

Arrest3ডেস্ক রিপোর্ট:  গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ১০ বস্তা ফেনসিডিলসহ আজাহার হোসেন  (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আজাদের বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে জানা গেছে।গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মো. সাখাওয়াৎ হোসেন জানান, রাত ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট মো. মারুফ টঙ্গী বাজার এলাকায় একটি ট্রাক (পাবনা-ট-০২-০০৮৩) থামান। এরপর ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১০ বস্তা ও একটি কার্টনে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

 

মিতু/বিবি নিউজ/৩৯৭

Related posts

Leave a Comment