ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বাসচাপায় দম্পতি নিহতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনগণ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে বলে জানা গেছে।
মিতু/বিবি নিউজ/৪৩৪
