ষ্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ।
সাভার থানা যুবলীগের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল
