সাভার,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আজ সোমবার থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট ও অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসুচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। দ্বিতীয় দিনের মত এ অবরোধ ও ধর্মঘটের কারনে প্রশাসনিক কাজ ব্যহত হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। আন্দোলনকারী শিক্ষক ও…
Read MoreMonth: October 2019
আশুলিয়ার যুবলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের মামলা
সাভার ,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এবার দোকান ভাঙচুর করে ৭৬ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট ও মার্কেট দখল করার অভিযোগে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুঁইয়াসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোর রাতে আশুলিয়া থানায় এম এ খান মার্কেটের মালিক আলমগীর খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আশুলিয়া থানা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মঈনুল ইসলাম ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আরও তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে মাকসুদা বেগম…
Read Moreআইন তার নিজস্ব গতিতে চলবে : প্রধানমন্ত্রী
২৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়কারীদের বিরুদ্ধে পুনরায় হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে। তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে, সে যেই হোক এবং যে দলই করুক না কেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় স্থানীয় হিলটন হোটেলে আজারবাইজানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ব্যবস্থা নেয়া হচ্ছে। যদি আমাদের দলের কেউ ও অপরাধে জড়িত হয়, সে তৎক্ষণাৎ শাস্তি ভোগ করছে।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অপরাধীরা অপরাধীই, আমরা অপরাধীদের অপরাধীর…
Read Moreমাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শক্রু তাই তাদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের পার্বতীনগর এলাকায় ঢাকা জেলা পুলিশের এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে তাই মাদক ব্যবসা ছেড়ে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম,পুলিশের ঢাকা…
Read Moreজাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ
সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে বানানো হয়েছে উপাচার্য অপসারণ মঞ্চ। রবিবার সকাল ৯টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ…
Read Moreপ্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের
২৬ অক্টোবর ২০১৯ (বিবিনিউজ) : আগামী মাসে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলা হচ্ছেনা পিএসজি ফরোয়ার্ড ব্রাজিলের নেইমারের। মধ্য অক্টোবরে নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়া প্রীতি ম্যাচে জাতীয় দলের খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন নেইমার। যে কারণে আসন্ন দু’টি ম্যাচের জন্য তিনি জাতীয় দল থেকে ছিটকে গেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐ ম্যাচটির পরদিন স্ক্যান রিপোর্টের ফলাফল দেখে পিএসজি নিশ্চিত করেছিল নেইমারের বাম হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু’ ইনজুরি ধরা পড়েছে। আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনা ও চারদিন পর এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সৌদি আরব ও আবুধাবীতে…
Read Moreধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
২৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে অজ্ঞাত (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া শাহেদা (১২) নামে এক শিশু ও অপর এক নারী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে প্রেরণ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার এ তথ্য জানান। তিনি বলেন,শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৬/এ রোডের ৫৫ নম্বর হোল্ডিংয়ের ১২তলা ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার…
Read Moreপ্রধানমন্ত্রী ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে যোগ দিয়েছেন
২৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এখানকার বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারী হলে ১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন। শেখ হাসিনা এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ এদিন বিকেলে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেবেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিবৃন্দ বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে বাকু ঘোষণা গ্রহণ করবেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলী’র সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি, সন্ধ্যায় হোটেল…
Read Moreধামরাইয়ে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়েছেন এক কিশোরী
ধামরাই,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সহযোগিতায় স্বামীর হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়েছেন এক কিশোরী। এঘটনায় বিচারের নামে টাকা ভাগভাটোয়ারার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক মোকছেদ আলীর স্ত্রী উজালা বেগমকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। আজ শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ধর্ষক মোকছেদ আলী, তার স্ত্রী উজলা বেগম এবং স্থানীয় ইউপি মেম্বার ফারুকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো- ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের মৃত সাধু বেপারীর ছেলে মোঃ মোকসেদ আলী, স্ত্রী উজালা বেগম, আমতা…
Read Moreসাভারের আশুলিয়ায় দুই জনের লাশ উদ্ধার
সাভার,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর ও গোয়াইলবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এক গার্মেন্টস শ্রমিকের লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অন্যাদকে দুপুরে আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকা থেকে এক অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। দুটি লাশ…
Read More