সাভারের আশুলিয়ায় দুই জনের লাশ উদ্ধার

সাভার,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর ও গোয়াইলবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায় দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এক গার্মেন্টস শ্রমিকের লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অন্যাদকে দুপুরে আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকা থেকে এক অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু।

Related posts

Leave a Comment