নওগাঁয় নিজ রান্না ঘরে গৃহবধূ খুন

khun_with_knifeনওগাঁয় নিজ বাড়ির রান্না ঘরেই মিনি চৌধুরী (৬৫) নামে এক গৃহবধূকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মিনি চৌধুরী জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান কেসি মশিউর রহমান বাচ্চা চৌধুরীর স্ত্রী। খুনের কারণ জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই বাড়িতে নিহত গৃহবধূ একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা বাড়িতে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। প্রতিবেশীরা এগিয়ে গেলে অপরিচিত তিনজন লোক পালিয়ে যেতে দেখে।

এরপর রান্না ঘরে গিয়ে গৃহবধূ মিনি চৌধুরীর জবাই করা লাশ দেখতে পান। পরে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে আসে। পুলিশ এ সময় জবাই করা ধারালে অস্ত্র ও এক জোড়া জুতা উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে খুনের কারণ জানা সম্ভব হয়নি। নমুনা সংগ্রহ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’

Related posts

Leave a Comment