কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নিহত ১

accidentকুষ্টিয়ার সদর উপজেলার কানাবিলের মোড়ের পাবনা-কুষ্টিয়া মহাসড়কে আজ বুধবার সকালে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী রোজিনা বেগম (৩২) নিহত এবং ওহায়েদ নামের এক ব্যক্তি আহত হয়েছে। মৃত রোজিনা কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকার মিন্টু ড্রাইভারের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে রোজিনা তার দেবর ওহায়েদের সঙ্গে মোটর সাইকেলে চড়ে কুষ্টিয়া শহরে আসার পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কানাবিলের মোরে পৌঁছালে, পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাইয় ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই সে প্রাণ হারায়। এ ঘটনায় গুরুতর আহত হয় মোটর সাইকেল চালক ওহায়েদ।

কুষ্টিয়া মডেল থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং গুরুতর আহত ওয়াহেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment