স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

ভাটিয়ারি, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও সদাপ্রস্তুত থাকতে নতুন কমিশনপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদসদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখবে অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কাজেই এ দায়িত্ব পালনে তোমাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে।’ শেখ হাসিনা আজ দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আজকের…

Read More

২০ রেল ইঞ্জিন ও ১৫০ কোচ কিনছে সরকার : ১৬ হাজার ১০ কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্পের অনুমোদন একনেকে

ঢাকা, ২৭ ডিসেম্বর : ক্রমবর্ধমান চাহিদা মেটানো ও যাত্রী সুবিধা বাড়াতে দক্ষিণ কোরিয়া থেকে ২০টি রেলইঞ্জিন ও ১৫০টি কোচ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমেটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ’ প্রকল্পের আওতায় এগুলো কেনা হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭৯১ কোটি ১১ লাখ টাকা। রেলইঞ্জিন ক্রয় সংক্রান্ত এই প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৮২৯ কোটি…

Read More

পরিবারসহ বড়দিন উদযাপনে মেসি

এল ক্লাসিকো জিতে ফুরফুরে সময় কাটাচ্ছেন মেসি। এর মধ্যেই বড় দিনের উৎসব শুরু হয়ে গেছে। তাই পরিবারসহ ফুরফুরে সময় কাটাচ্ছেন। স্ত্রী-ছেলেমেয়েকে নিয়ে গির্জায় যান। সেখানে ধর্মগুরুর সঙ্গে ছবি তোলেন তিনি। স্ত্রী আন্তানেল্লা রোকুজ্জো, সন্তান থিয়েগো ও মাতেওকে নিয়ে ধর্মগুরুর সঙ্গে তোলা ওই ছবি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন মেসি। ধর্মপ্রাণ মেসি ছবির সঙ্গে সবাইকে বড় দিনের শুভেচ্ছাও জানান। এক ঘন্টার মধ্যেই পোস্টটি অন্তত এক মিলিয়ন ভক্ত লাইক দেন।

Read More

সাভারে বড়দিন উপলক্ষে শুকরের মাংস বিক্রির ধুম

দিয়া ,সাভার থেকে : সাভারের ধরেন্ডা এলাকায় কয়েকটি মাংস দোকানে শুকরের মাংস বিক্রির ধুম পড়েছে। দেখা গেছে কোন দোকানে ১৫টা আবার কোন দোকানে তার চেয়েও বেশি বিক্রি হচ্ছে এই শুকুর। রবিবার বিকেলে ও সোমবার সকালে ধরেন্ডা এলাকা ঘুরে এই চিত্রের দেখা মিলে। অন্যান্য মাংসের তুলনায় শুকরের মাংসের দাম কম হওয়ায় বড়দিন উপলক্ষে তাই মানুষের উপচে পড়া ভির। ধরেন্ডা গির্জা রোডে নারিশ দি রোজারিওর দোকানে মাংস কিনতে আসা এক ক্রেতা বলন, খাসির গোস্তর কেজি ৭০০ গরুর মাংসের কেজি ৫০০ সে খানে শুকরের মাংস ৩৫০ টাকা হওয়ায় আর বড়দিন উপলক্ষে সচরাচর পাওয়ার…

Read More

সাফা-ইমরান এবার একসঙ্গে

সংগীতশিল্পী ইমরান ও অভিনেত্রী সাফা কবিরকে এবার এক ফ্রেমে দেখা যাবে। তবে সেটা কোনো নাটক কিংবা চলচ্চিত্রে নয়। সম্প্রতি ইমরানের গাওয়া একটি গানের মডেল হয়েছেন সাফা কবির। গানের শিরোনাম ‘এমন একটা তুমি চাই’। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন ও সুর করেছেন নাজির মাহমুদ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সাফার সঙ্গে মডেল হয়েছেন ইমরান নিজেই। গানের সংগীতায়োজনও ইমরান করেছেন। সিএমভির ব্যানার থেকে ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। গানটির শুটিং গত ১৯ ও ২০ ডিসেম্বর রাজধানীর আশুলিয়া এলাকায় করা হয়েছে। সাফা কবির বলেন, ইমরানের গানের জন্যই এতে মডেল হয়েছেন তিনি। কারণ গানটি শোনার…

Read More

বড়দিনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে আজ রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়কে চেক পোস্ট বাড়ানো হয়েছে, একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারই করছে। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সব ধরনের ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। নগরীতে ব্লক রেইড, চেকপোস্ট, আবাসিক হোটেলসহ বড় বড় স্থাপনায় নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। বড়দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, প্রতিটি চার্চে আর্চওয়ে থাকতে হবে। চার্চে প্রবেশ করতে হলে প্রত্যেক দর্শনার্থীকেই এই আর্চওয়ে দিয়ে যেতে হবে।…

Read More

শরণার্থীদের পাশে দাঁড়ান: পোপ ফ্রান্সিস

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে নিজের দেয়া ভাষণে শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার সন্ধ্যায় ভ্যাটিক্যানে জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যে পোপ বলেন, ‘আপন ভূমি থেকে বিতাড়িত’ লাখো শরণার্থীদের দুর্দশাকে এড়িয়ে যাবেন না। খবর বিবিসির। শরণার্থীদের মেরি ও জোসেফের সঙ্গে তুলনা করে বাইবেল থেকে উদ্ধৃত এক গল্পের মাধ্যমে পোপ বলেন, মেরি ও জোসেফও একইভাবে নাজারেথ থেকে বেথেলহাম এসেছিলেন। তিনি আরো বলেন, নিরীহদের রক্ত-শোষণকে যারা সমস্যা মনে করে না, এমন নেতাদের কবল থেকে পালাতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা।’ বিদেশিদের সর্বত্র স্বাগত জানানোর ওপর গুরুত্বারোপ…

Read More

যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ

যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আমির হামজা (২৬) নামে ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর সকালে দয়াগঞ্জের ছিনতাইয়ের সময় কোলের শিশু আরাফাত ছিটকে পড়ে মারা যাওয়ার ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে আমির হামজার। যাত্রাবাড়ী থানার এসআই মফিজ উদ্দিন আমিরকে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় অর্থপেডিক্স (পঙ্গু) হাসপাতালে ভর্তি করান। তিনি বলেন, আমিরের পায়ে ও হাঁটুতে গুলি লেগেছে। এর আগে এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান ছিনতাইকারী রাজিবকে রবিবার গ্রেফতার করা হয়। রাজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Read More

চালের দাম অসহনীয়: অর্থমন্ত্রী

চালের দাম যে হারে বেড়েছে, এটা অসহনীয় বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে বলেও তিনি মনে করেন। রবিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কৃষকদের সুবিধার্থে সরকারই চেয়েছিল চালের দাম বাড়ুক। তবে তা যে হারে বেড়েছে, এটা অসহনীয়। তবে চালের দাম বাড়ার কারণে কত শতাংশ দারিদ্র্যের হার বেড়েছে সেটা এখনই নির্ধারণ করা সম্ভাব নয় বলে তিনি মনে করেন। কিন্তু এটা সঠিক চালের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়েছে। আগামীতে উৎপাদন বাড়লে চালের দাম কমে আসবে…

Read More

মরহুম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকালে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলের বাসভবনে যান। এর আগে রোববার তিনি বাংলাদেশ নেভাল একাডেমীর ডিরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ১০১৭/বি ব্যাচ ও মিডশিপমেন-২০১৫ এর পাসিং আউট উপলক্ষে প্রেসিডেন্ট প্যারেড-২০১৭ অনুষ্ঠানে যোগদানের জন্য চট্টগ্রামে আসেন। শেখ হাসিনা কিছু সময় মহিউদ্দিন চৌধুরীর বাসায় অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী ৭৪ বছর বয়সে গত ১৫ ডিসেম্বর নগরীর একটি…

Read More