দিয়া ,সাভার থেকে : সাভারের ধরেন্ডা এলাকায় কয়েকটি মাংস দোকানে শুকরের মাংস বিক্রির ধুম পড়েছে। দেখা গেছে কোন দোকানে ১৫টা আবার কোন দোকানে তার চেয়েও বেশি বিক্রি হচ্ছে এই শুকুর।
রবিবার বিকেলে ও সোমবার সকালে ধরেন্ডা এলাকা ঘুরে এই চিত্রের দেখা মিলে।
অন্যান্য মাংসের তুলনায় শুকরের মাংসের দাম কম হওয়ায় বড়দিন উপলক্ষে তাই মানুষের উপচে পড়া ভির।
ধরেন্ডা গির্জা রোডে নারিশ দি রোজারিওর দোকানে মাংস কিনতে আসা এক ক্রেতা বলন, খাসির গোস্তর কেজি ৭০০ গরুর মাংসের কেজি ৫০০ সে খানে শুকরের মাংস ৩৫০ টাকা হওয়ায় আর বড়দিন উপলক্ষে সচরাচর পাওয়ার কারনই এই মাংস নেওয়া।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, খাসি বা গরুর তুলনায় শুকরের মাংস বিক্রিতে চামরা ছাড়ানো বা কোন ঝামেলা না থাকায় আর বড়দিনে চাহিদাটা বেশে থাকায় তারা বেছে নিয়েছে শুকরের মাংস।
